টেস্ট ক্রিকেট হলো ক্রিকেটের সবচেয়ে ঐতিহ্যবাহী সংস্করণ, যেখানে প্রতিটি ম্যাচ টানা ৫ দিন পর্যন্ত অনুষ্ঠিত হয় এবং প্রতিদিন প্রায় সাত থেকে আট ঘণ্টা খেলা হয়।
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) একটি দুই বছর মেয়াদী লীগ-ভিত্তিক চ্যাম্পিয়নশিপ, যেখানে শীর্ষ ৯টি র্যাঙ্কধারী দল দ্বিপাক্ষিক টেস্ট ক্রিকেট খেলে এবং প্রতিটি দল পূর্ব-নির্ধারিত সমান সংখ্যক হোম এবং অ্যাওয়ে সিরিজ খেলে। লীগ পর্ব শেষে শীর্ষ ২টি দল WTC ফাইনাল খেলে। WTC-তে কোনো প্রমোশন (উত্তরণ) বা রেলিগেশন (অবনমন) পদ্ধতি নেই। বর্তমানে টেস্ট ক্রিকেট WTC ফরম্যাট অনুসরণ করে।
সম্প্রতি, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) টেস্ট ক্রিকেটকে সুসংগঠিত করার জন্য একটি বিকল্প পরিকল্পনা নিয়েও আলোচনা করেছে, যেখানে প্রতিটিতে ৬টি দল নিয়ে ২টি বিভাগ থাকবে। শীর্ষ ৬টি দল প্রথম বিভাগ এবং পরবর্তী ৬টি দল দ্বিতীয় বিভাগ গঠন করবে। উপরে বর্ণিত এই "দুই-স্তর বিশিষ্ট পদ্ধতিতে" (two-tier system) ক্লাব ফুটবলের মতো প্রমোশন (উত্তরণ) এবং রেলিগেশন (অবনমন) পদ্ধতি থাকবে।