কিডফ্লুয়েন্সার (Kidfluencer) বলতে এমন শিশুদের বোঝায় যারা সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট তৈরি করে এবং বড় অনলাইন অনুসারী গ্রুপ গড়ে তোলে। তারা সাধারণত দৈনন্দিন জীবন, খেলনার রিভিউ, চ্যালেঞ্জ ও ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়ে ভিডিও বানায়, প্রায়শই বাবা-মা তাদের অ্যাকাউন্ট পরিচালনা করেন। উদাহরণস্বরূপ, রায়ান কাজি, যার ইউটিউব চ্যানেল এর নাম Ryan’s World এবং ১২ বছর বয়সী টক্সুনামি অর্টিজ(Txunamy Ortiz), যিনি ফ্যাশন, লিপ-সিঙ্ক ভিডিও ও কমেডি স্কিটের জন্য পরিচিত।